ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (২৬ আগস্ট) যৌথসভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে যৌথসভাটি অনুষ্ঠিত হবে। এতে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সব নেতাকে যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে যৌথসভা শেষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রেস ব্রিফিংয়ের সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং বার্তা সংস্থাকে প্রতিনিধি ও ক্যামেরা ইউনিট পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।