ঢাকা: মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানকে দেশের একান্ত নিজস্ব বিষয় হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান লেখেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থ ও জনগণের প্রয়োজনকে সামনে রেখে বাংলাদেশ যেকোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে।’ এ ধরনের সিদ্ধান্ত নিয়ে অন্য কারও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।