Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হেফাজত আমিরের দোয়া নিতে ফটিকছড়িতে ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ২৩:২৮

হেফাজত আমিরের দোয়া নিতে ফটিকছড়িতে যান ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফটিকছড়ির নাজিরহাটের আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজত আমিরের সঙ্গে দেখা করে দোয়া নেন তিনি।

মাদরাসার মেহমানখানায় হেফাজতের আমিরের সঙ্গে প্রতিমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কুশল বিনিময় করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল। জ্ঞানের কাছে যেতে হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে চেষ্টা ছিল, কত দ্রুত উনার কাছ থেকে দোয়া নিয়ে যাওয়া যায়।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তারা বিভিন্ন রকম পরামর্শ বা চাপ বলেন বা জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে যেসব বিষয়ে মানুষের আশঙ্কা থাকতে পারে, সেসব বিষয়ে আমাদের কাছে পরামর্শ আসা জরুরি। সেটাকে গঠনমূলক ভাবে দেখি যাতে কোনো ভুলত্রুটি আমাদের দ্বারা না হয়।’

তিনি আরও বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়-নীতি অনুসরণ ও আদর্শ ধারণ লালন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।’

এ সময় হেফাজত নেতারা, প্রশাসনের কমকর্তা, আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার দায়িত্বশীল কর্মকর্তাসহ আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৯ অগাস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফরে বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে দেখা করেন। সেসময় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে নয় দফা দাবি তুলে ধরেছিল ।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর