Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতে যোগ দিলেন বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৩

জামায়াতে যোদ দেওয়া মানুষদের বরণ করে নিচ্ছেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে আয়োজিত দাওয়াতি সমাবেশে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাবেক বিচারপতি, আইনজীবী, সাবেক সামরিক ও পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, কওমি আলেমসহ ৬৫০ জন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনকে ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে বরণ করে নেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বিজ্ঞাপন

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক বিচারপতি অ্যাডভোকেট সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ এস এম খালেকুজ্জামান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, ব্যবসায়ী আবুল আয়েশ খান, বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকারসহ অন্যরা।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনাকর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ।

এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও ডা. হুমায়ন কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরাও জামায়াতে যোগ দেন।

দলটির দাবি, যোগদানকারীদের মধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও রয়েছেন। তাদের মধ্যে বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমর এবং ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ রয়েছেন।

কওমি আলেমদের মধ্যে মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী) ও মাওলানা হাসান জামিলসহ অনেকে জামায়াতে যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপিসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

পুলিশের শীর্ষ ৬ কর্মকর্তার রদবদল
১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬

আরো

সম্পর্কিত খবর