Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৩

দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক সারিতে বসে উপভোগ করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

এর আগে একই স্থানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (১ সেপ্টেম্বর ১৯৭৮-২০২৬) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন
জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফটোসেশন। ছবি: সংগৃহীত

জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফটোসেশন। ছবি: সংগৃহীত

আলোচনা সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দীন টুকু।

আলোচনা সভা শেষে জাসাসের উদ্যোগে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। প্রধানমন্ত্রী তারেক রহমান দর্শক সারিতে বসে শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন।

বিশিষ্ট সংগীত পরিচালক ও গীতিকার ইথুন বাবুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন খ্যাতিমান কণ্ঠশিল্পী সাজ্জাদ হুসাইন পলাশ, মৌসুমী চৌধুরী, পরান আহসান, আকলিমা মুক্তা, গামছা পলাশ, শেহমান, আব্দুর রউফ, রোদসী, সানি, সাদমান পাপ্পু, শাহিনুর ও রাফিজা আলমসহ আরও অনেকে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় দেশাত্মবোধক গানসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন শিল্পীরা। অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর