Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৮:০৩ | আপডেট: ৩ মে ২০২৫ ১৮:০৬

রাজবাড়ীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাব্বত মল্লিক গ্রেফতার।

রাজবাড়ী: বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাব্বত মল্লিককে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর থানার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। শনিবার (৩ মে) তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

মহাব্বত মল্লিক পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের মৃত আবুল খায়ের মল্লিকের ছেলে। তিনি পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জন রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে। এছাড়াও তাদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। মারপিট এবং ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ আরও অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়।

বিজ্ঞাপন

পরে এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মো. তারেক খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, থানার এসআই এনায়েত শিকদার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর থানার পাঁচুড়িয়া ইউনিয়নের ভান্ডারিয়া এলাকা থেকে মামলার ঘটনার সঙ্গে জড়িত আসামি মহাব্বত মল্লিককে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো