ঢাকা: নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের প্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’র উদ্দেশ্যে লেখা একটি চিঠি হস্তান্তর করেন এবং এই সহায়তার বিষয়টি তাকে অবহিত করেন।
এর আগে ১ সেপ্টেম্বর হুমায়ুন কবির ঢাকার নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে সই করেন। সম্প্রতি নেপালের এই ভয়াবহ ট্র্যাজেডির প্রেক্ষিতে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদ একটি শোক প্রস্তাব গ্রহণ করে।