Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টানা দ্বিতীয় মেয়াদে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৫ ২০:৩১ | আপডেট: ৩ মে ২০২৫ ২২:৫২

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টি টানা দ্বিতীয় মেয়াদে জয়ী হয়েছে। বিরোধী রক্ষণশলী লিবারেল পার্টির নেতা পিটার ডাটন পরাজয় স্বীকার করে নিয়েছেন।

শনিবার (৩ মে) অনুষ্ঠিত এ নির্বাচন দুই দশকের মধ্যে প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজকে টানা দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ এনে দিয়েছে।

প্রতিক্রিয়া জানিয়ে আলবানিজ বলেন, আজ অস্ট্রেলিয়ান জনগণ অস্ট্রেলিয়ান মূল্যবোধের পক্ষে ভোট দিয়েছে। সকলের জন্য ন্যায্যতা, আকাঙ্ক্ষা এবং সুযোগের জন্য এবং প্রতিকূলতার মধ্যে সাহস দেখানোর শক্তি এবং অভাবীদের প্রতি দয়া দেখানোর জন্যই তারা ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে প্রতিপক্ষ দলের নেতা পিটার ডাটন জানান, তিনি তার দলের পরাজয়ের ‘সম্পূর্ণ দায়’ স্বীকার করেছেন এবং তার দলের নেতাদের কাছে ক্ষমা চেয়েছেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) এর পূর্বানুমান অনুসারে, লেবার পার্টি ৮৬টি, কোয়ালিশন ৩৯টি এবং গ্রিনস পার্টি এক বা দুটি আসন নিয়ে শেষ করার পথে রয়েছে। অন্যান্য ছোট দল এবং স্বতন্ত্র দলগুলো ১০টি আসনে এগিয়ে রয়েছে।

গত ২২ এপ্রিল ভোটগ্রহণ শুরু হয়। ১ দশমিক ৮ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে এরিমধ্যেই ৮৫ লাখ বেশি ভোটার আগাম ভোট প্রদান করেছেন। যা ২০২২ সালের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ভোট দেওয়া সবার জন্য বাধ্যতামূলক।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো