Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্টনের সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ০১:৪০ | আপডেট: ৪ মে ২০২৫ ১৩:১২

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানীর পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে। তাদের চেষ্টায় রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’

এর আগে রাত ৮টা ২৫ মিনিট নাগাদ রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ার নামের একটি ভবনের টপ ফ্লোরে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ৮টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো