Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় কমিটি চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১০:১৭ | আপডেট: ৪ মে ২০২৫ ১২:৩৭

ঢাকা: নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাংঘর্ষিক বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।

রোববার (৪ মে) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। রিটে তিনটি মন্ত্রণালয় ও উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

চলতি সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

আইনজীবী রওশন আলী বলেন, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট-২০২৫’ -এর অধ্যায় ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২-এ অন্তর্ভুক্ত সুপারিশগুলো ইসলামী শরীয়তের বিধানের পরিপন্থি। এমনকি জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থি ও বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ৩১৮ পৃষ্ঠার এ রিপোর্ট নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। এর বিভিন্ন সুপারিশ দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তাই এ বিষয়ে রিট করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

আরো