Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১২:২৪ | আপডেট: ৪ মে ২০২৫ ১৫:১৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

‎ঢাকা: জাতীয় ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

‎তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব শুধু জাতীয় ঐকমত্য কমিশনের নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, যারা আজ আমাদের সঙ্গে কথা বলছেন, আপনারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন কী করে আমরা এক জায়গায় আসতে পারি।’

‎রোববার (৪ মে) জাতীয় সংসদের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বানও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি।

‎আলী রীয়াজ বলেন, ‘আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারব না, কিন্তু রাষ্ট্র গঠনের মৌলিক জায়গাগুলোতে আমাদের একমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’

বিজ্ঞাপন

‎চলতি মে মাসের মাঝামাঝি সময় থেকে ঐকমত্যের বিষয়ে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু পরিকল্পনার কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হবে, সেগুলোর ভিত্তিতে জাতীয় সনদ তৈরি হবে।’

রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

‎জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘আমরা চাই, সবার সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে।’

‎জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশ গভীর অন্ধকারে পতিত হয়েছিল। একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পদতলে পিষ্ট হয়ে বাংলাদেশের মানুষ যখন আশাহত, সেই সময় তরুণদের অভ্যুত্থানের ডাকে লাখ লাখ মানুষ সাড়া দিয়েছেন। তারই ফলে আমরা এখানে সমবেত হয়ে (সংলাপ) বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণের, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে পারছি।’

‎প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক উপস্থিত আছেন,কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

‎এদিকে আজ বিকেল ৩টায় সমাজতান্ত্রিক দলের আম্বিয়ার সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো