Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ মা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৩:৪৪

প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলে জাবের হোসেনের (২৮) বিরুদ্ধে নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধ মা শামসুন্নাহার (৭০)।

শনিবার (৪ মে) দিবাগত রাতে উপজেলার বৈলাব গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরদিন রোববার(৫ মে) সকালে নিহতের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত হত্যাকারী ছেলে জাবের হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত মা শামসুন্নাহার উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাবেদ মিয়া একজন মাদকসেবী। মৃত নূরুল হক মাস্টারের স্ত্রীর ছোট ছেলে তিনি। আর বড় ছেলে বিদেশে থাকেন। বাড়ীতে মা আর জাবেদ থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই সে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। গতকাল (শনিবার) দিবাগত রাতের কোনো এক সময় জাবেদ মিয়া মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মাকে হত্যা করে সারারাত একই রুমে অবস্থান করেন তিনি। মৃত মায়ের একটা হাত ভেঙে ফেলেছে এবং মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন জানান, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে তার নিজের মাকে দরজার হাতলে আটকিয়ে হত্যা করে । সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তী সাপেক্ষে মামলা রুজু করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো