Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, যুবক গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১৮:১৯

প্রতীকী ছবি

খুলনা: খুলনার বাগমারা এলাকার দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আব্দুল আজিজ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে নগরীর বাগমারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও আরও তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাতে বাগমারা এলাকায় শিরিনা স্টোর নামে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার হয়। এর জেরে দুপুরে রানা এবং মাহাবুবুর রহমান মাহুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত এলাকাবাসীর ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলি আব্দুল আজিজের বুকের ডানপাশে বিদ্ধ হয়। কুপিয়ে জখম করা হয়েছে সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও নজরুল ইসলামকে। এছাড়া লাঠির আঘাতে নিলুফা বেগম নামে এক নারীও আহত হয়েছেন।

বিজ্ঞাপন

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো