Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একে একে মারা গেলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনই

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ০২:৩৫ | আপডেট: ৫ মে ২০২৫ ০৯:৫৪

জাতীয় বার্ন ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনই একে একে মারা গেলেন। সবশেষ রোববার (৪ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তানজিলা আক্তার (১০) নামে শিশুটির।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে সে মারা গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার তানজিলার মা তাসলিমা আক্তারও চিকিৎসাধীন মারা গেছেন। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এর আগে গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় তাসলিমা আক্তার (৩০) তাসলিমার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশী ভাড়াটিয়া সিমা (৩০), পারভিন (৩৫) ও পারভিনের দেড় বছরের ছেলে আইয়ান।

বিজ্ঞাপন

মৃত তানজিলার বাবা হোসেন আলী জানান, সে নিজে গার্মেন্টসে চাকরি করতেন। ঘটনার সময় তানজিলাকে নিয়ে ঘরেই অবস্থান করছিল তাসলিমা। হঠাৎ বিকট শব্দে বাড়িতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয় স্ত্রী তাসলিমা ও মেয়ে তানজিলা। তাসলিমা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত মঙ্গলবার মারা যান তাসলিমা। আজ রাত ১১টার দিকে মারা যায় মেয়ে তানজিলা। তাদের গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধারাপানি গ্রামে।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রোমান জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসাটিতে রান্না করছিলেন আয়নের মা পারভিন। তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ পাঁচজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো