Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৫:২৮

পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল: জেলার কালিহাতীতে রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সোমবার (৫ মে) সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে। তিনি নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল।

নিহতের স্ত্রী শিল্পী আক্তার জানান, ‘আমার স্বামী রাত ২টার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কেঁটে রাখতে বলে। তার কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেঁটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়। সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান অবস্থায় ছিল। তার সঙ্গে আরও একজন লোক থাকলেও আমি চিনতে পারিনি।’

বিজ্ঞাপন

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মক ভাবে জখমকৃত রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো