Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শান্তিনগরের সিরাজ টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ৫ মে ২০২৫ ২১:০২

শান্তিনগরের সিরাজ টাওয়ারে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (৫ মে) সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, ‘সন্ধা পৌনে ৭টার দিকে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো