Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চোরাই পথে কয়লা আনতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ২২:১৭

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: তাহিরপুর সীমান্ত দিয়ে চোরাইপথে কয়লা আনতে গিয়ে  মো. নুরু মিয়া (৪০) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে সকালে তার মৃত্যু হয়।

নিহত মো. নুরু মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিমপাড়ার শাহজালালের ছেলে।

জানা যায়, সকালে শ্রমিক নুরু মিয়াসহ আরও কয়েকজন চোরাইপথে বালিয়াঘাট সীমান্তের লাকমা ছড়া দিয়ে ভারতে প্রবেশ করে কয়লা আনতে যায়। কয়লা উত্তোলন করার সময় সে পা পিছলে কয়লার গর্তে পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে সঙ্গে থাকা লোকজন তার মরদেহ বাড়ি নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

ট্যাকেরঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পুলিশ পরিদর্শক আবির দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্তের ওপারে গিয়ে কয়লা আনতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসআর