Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি’র বৈঠক আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ০৯:১১ | আপডেট: ৬ মে ২০২৫ ১১:০৬

জাতীয় নাগরিক পার্টি

‎ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

‎সোমবার (৫ মে) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎উল্লেখ্য, এ পর্যন্ত ২২টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ