Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানবন্দর উন্নয়নকাজে দুর্নীতি: শেখ হাসিনাকে দুদকে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ৭ মে ২০২৫ ২০:৩০

শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নকাজের নামে হাজারও কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার (৮ মে) তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার (৭ মে) এ তথ্য জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। একই অভিযোগ অনুসন্ধানে সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেনকেও তলব করা হয়।

এরইমধ্যে দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম সই করা চিঠিটি শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদন ও গোপালগঞ্জের ঠিকানায় পাঠানো হয়েছে। অন্য তলবি চিঠিগুলোও তাদের ঢাকা ও নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

গত বছরের ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমানসহ শীর্ষ আটজনের দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রতারণা, জাল জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নকাজের নামে হাজারও কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগ রয়েছে। চলতি বছরের ২৭ জানুয়ারি তারাসহ মোট ১৯ কর্মকর্তার বিরুদ্ধে চারটি মামলা করে দুদক।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৩৪
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪

আরো