Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১৯:০৭ | আপডেট: ৭ মে ২০২৫ ১৯:১২

খুলনা: জেলার পাইকগাছা উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফিরোজ মোড়ল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (৭ মে) সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ খুলনা পাইকগাছার মটবাটি গ্রামের ইসলাম মোড়লের ছেলে।

আহতরা হলেন- আরাফাত (২৭) ও প্রসেনজিৎ বিশ্বাস (২৫)। তাদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার থেকে ছেড়ে আসা একটি এফজেড মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহীসহ অন্যান্যরা মারাত্মক আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পথে ফিরোজের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান, সকালে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। কিন্তু খুলনায় যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৩৪
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪

আরো