Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রীসহ সাবেক এমপি শাহীন চাকলাদারের জমি-গাড়ি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ২০:০২ | আপডেট: ৭ মে ২০২৫ ২৩:০৫

সাবেক এমপি শাহীন চাকলাদার।

ঢাকা: দুর্নীতির মামলায় সাবেক এমপি শাহীন চাকলাদারের ২৬টি স্থাবর সম্পত্তি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৩ লাখ ১৫ হাজার শেয়ারসহ ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। এছাড়া তার স্ত্রী ফারহানা জাহান মালার ১ লাখ ১০ হাজার শেয়ার ও তিনটি গাড়ি জব্দের আদেশ দেওয়া হয়।

বুধবার (৭ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল আমিন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, জব্দের আদেশ পাওয়া শাহীন চাকলাদারের ঢাকা ও যশোরে থাকা ২৬টি সম্পত্তির মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৫৯১ টাকা। তার ব্যাংক হিসাবে ১৮ লাখ ৯৪ হাজার ৩১১ টাকা রয়েছে।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, উপজেলা চেয়ারম্যান ও এমপি হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রাখেন শাহীন চাকলাদার। এছাড়া ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাতআয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৫ টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ ও সম্পদ ফ্রিজ করা প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৩৪
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪

আরো