Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ / পুলিশের ২ কর্মকর্তা বরখাস্ত, প্রত্যাহার ১

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ২০:১২ | আপডেট: ৮ মে ২০২৫ ২২:৩৩

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দিনভর আলোচনা-সমালোচনার মধ্যে রাত পৌনে ৮টায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে বরখাস্তকৃত তিন পুলিশ কর্মকর্তার নামপরিচয় প্রকাশ করেনি পুলিশ সদর দফতর।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

এ মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয়। তবে সেসব কোনো মামলাতেই আবদুল হামিদকে আসামি করা হয়নি।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো