Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ২১৫০ কেজি সার উদ্ধার, ২ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৮

কুড়িগ্রামে অভিযান চালিয়ে ২১৫০ কেজি সার উদ্ধার

কুড়িগ্রাম: জেলার ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মো. বেলাল মিয়া ও মো. মানিক উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে ৪২ বস্তায় ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।

মোবাইল কোর্টে অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে, সে জন্য ভুরুঙ্গামারী থানা পুলিশ সার বিতরণ ব্যবস্থায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।’

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর