Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জন্মাষ্টমী উপলক্ষ্যে পলাশীতে শ্রীকৃষ্ণ ভক্তদের ভিড়

ঢাবি করেস্পন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২২

ঢাবি: রাজধানীর পলাশী চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, জন্মাষ্টমী উপলক্ষ্যে ভিড় করেছেন শ্রীকৃষ্ণ ভক্তরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দেখা যায়, ভক্ত ও দর্শনার্থীরা জন্মাষ্টমির মিছিল আয়োজন করেন।এ সময় সামনের সারিতে বিভিন্ন বিষয়ে একাধিক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্ল্যাকার্ডগুলোতে যথাক্রমে লেখা ছিল, ‘গ্রেফতারের ২১ দিন পর জেল হেফাজতে দেবাশীষ চৌধুরীর মৃত্যু’, ১৫ আগস্ট ২০২৬ চুরির অভিযোগে রাইস মিলে ডেকে হিন্দু যুবককে মারধর, সাতদিন পর মৃত্যু’, ‘ছয় মাসেও শেষ হয়নি দীপু দাস হত্যার বিচার হয়নি’, জাস্টিস ফর দীপু’, এবং সামপ্রদায়িকতা নিপাত যাক’।

বিজ্ঞাপন

পরে সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো. আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিজন কান্তি সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর