Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাদী পক্ষের লোকজনকে মারধর, আইনজীবীসহ আহত কয়েকজন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১১:১৯ | আপডেট: ৯ মে ২০২৫ ১১:৫৩

আদালত চত্বরে পুলিশের সামনেই বাদি পক্ষের লোকজনসহ বাদির আইনজীবিকে মারধর করে আসামি পক্ষ।

ঠাকুরগাঁও: আদালতে মামলার চার্জশিটের বিপক্ষে শুনানিতে নারাজি দেওয়ায় বাদি পক্ষের লোকজনসহ বাদির আইনজীবিকে মারধর করে আহত করেছে আসামি পক্ষ। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) ঠাকুরগাঁও জেলা জজ আদালত চত্বরে পুলিশের সামনেই এমন ঘটনা ঘটে। আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মামলার বাদি দেলোয়ার হোসেন জানান, গত ছয় মাস আগে হরিপুর উপজেলার বাসিন্দা জসিমসহ কয়েকজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন তিনি। এর মধ্যে পুলিশ আদালতে ওই মামলার চার্জশিট জমা দেন। আজ (বৃহস্পতিবার) মামলার শুনানি তারিখ ধার্য ছিল। আদালতে ওই চার্জশিটের বিপক্ষে শুনানিতে নারাজি দিলে আসামি পক্ষের লোকজন তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরে আদালত চত্বরে তাকেসহ তার আইনজীবিকে মারধর করে আসামি জসিম ও তার লোকজন।

বিজ্ঞাপন

আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতি।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো