Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ৯ মে ২০২৫ ১৪:৪৪

বজ্রপাত। প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আবাসন প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতা খাতুন (১২) নামে এক স্কুল ছাত্রী মারা গেছে।

শুক্রবার (৯ মে ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

মিতা খাতুন জীবননগর উপজেলার মনোহরপুর আবাসন প্রকল্পের মধু শেখের মেয়ে। সে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, গোসলখানার দরজা খোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিতা। এ সময় পরিবারের সদস্যরা মিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত মিতার পরিবারের কোনো আপত্তি না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো