Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহ, সন্ধ্যায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১২:৫৩ | আপডেট: ১১ মে ২০২৫ ১৩:২৪

তাপপ্রবাহ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের আট জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ।

রোববার (১১ মে) আবহাওয়া অফিস জানিয়েছে, এ সকল জেলার তাপমাত্রা আজ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। এদিকে তীব্র তাপদাহের কারণে হাসফাস করছে জনজীবন। সবচেয়ে বিপদে খেটে খাওয়া মানুষ। এদিকে এই পরিস্থিতিতেই সন্ধ্যার দিকে সারাদেশের কম-বেশি স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলাসমূহের উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রার কোনো পরিবর্তন নেই।

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) তাপপ্রবাহ অব্যাহত থাকলেও ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চলমান তাপপ্রবাহ সারাদেশের কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

আর মঙ্গলবার (১৩ মে) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৪ মে) বৃষ্টি হতে পারে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও তাপমাত্রায় পরিবর্তন নেই।

বৃহস্পতিবার (১৫ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলছে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো