Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৭:৫৭

মরদেহ। প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্য আত্মহত্যা করেছে।

বুধবার (১৪ মে) সকাল পৌনে ৭টার দিকে শ্যামনগরস্থ নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃত বিজিবি সদস্যের নাম সিপাহী আবু সালেহ আহম্মেদ (৩৫)। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তার বিজিবি সদস্য নম্বর-১০৩১৫৭। তিনি সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নে সিপাহী হিসাবে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, সিপাহী আবু সালেহ আহম্মেদ শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামে পলাশের বাসায় ভাড়া থাকতেন। বুধবার (১৪ মে) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে ভাড়া বাসায় নিজ শয়ন কক্ষের মধ্যে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে অত্মহত্যার চেষ্টা করেন। এ সময় গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টা ১০ মিনিটের দিকে সেখানে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে উপ-পরিদর্শক ফারুক আলী মন্ডলকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে প্রাথমিক অবস্থায় তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০

চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ
৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৩

আরো