Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৪:৩৩ | আপডেট: ১৬ মে ২০২৫ ১৭:০০

প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের গৌরনদীতে ট্রাকচাপায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বার্থী বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে
এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহারিয়া আজাদ তালহা বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা আজাদ বেপারীর ছেলে। সে সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আহতরা হলেন, বার্থী গ্রামের নুর আলম গোমস্তার ছেলে হিমেল গোমস্তা ও একই গ্রামের সোহেল মালের ছেলে শাহীন মাল। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে বার্থী বাজারে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তালহা নিহত হয়।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, আহতদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো