Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাকা খুলে যাওয়া সেই বিমানের নিরাপদ অবতরণ, প্রাণে বাঁচল ৭১ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৬:০০ | আপডেট: ১৬ মে ২০২৫ ১৬:৫৭

প্রতীকী ছবি।

ঢাকা: কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট (বিজি-৪৩৬) আকাশে ওড়ার পর পরই চাকা খুলে গেলেও নিরাপদে অবতরণ করেছে সেই বিমানটি। ফলে প্রাণে বাঁচলেন ৭১ জন যাত্রী।

শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।

তিনি বলেন, কোনো ধরণের দুর্ঘটনা ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীদের বিমান থেকে নিরাপদে বের করা হয়েছে।

রওশন কবীর বলেন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পর পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পরে ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয় এবং ফায়ার সার্ভিসও প্রস্তুত রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

এর আগে, ২০২৩ সালের ৬ মার্চ কলকাতা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিজি-৩৯২ ফ্লাইট উড্ডয়নের কিছু সময় পর মাঝ আকাশে বিমানটির চাকা ফেটে যায়। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেসময় ৭২ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে বিমানটি।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো