Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তথ্য উপদেষ্টার মাথায় বোতল নিক্ষেপকারী সেই যুবক ডিবি কার্যালয়ে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ১৬ মে ২০২৫ ১৯:৩১

জবি শিক্ষার্থী হোসাইন। ছবি: সংগৃহীত

ঢাকা: তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথার ওপর পানির বোতল নিক্ষেপের নিক্ষেপকারীকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার (১৬ মে) বিকেল সোয়া ৪টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হবে।

এর আগে, আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে।

বিজ্ঞাপন

পানির বোতল নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, ‘তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। তাকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।’

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বৃহস্পতিবার বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে ইশতিয়াক হোসাইন নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো