Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রাউন্ডম্যান পদে ৭ জনকে নিয়োগ দেবে বিকেএসপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১২:৪২

‎ঢাকা: ‎বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ১টি পদে ৭ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুনের মধ্যে আবেদনপত্র ডাকযোগে সরাসরি জমা দিতে পারবেন।

‎‎প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি);

পদের নাম: গ্রাউন্ডম্যান

পদসংখ্যা: ৭টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

‎‎অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।

‎প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে (৩০ এপ্রিল ২০২৫ তারিখে)

‎আবেদনের যোগ্যতা: অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রাউন্ডম্যান হিসেবে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণের পর তা বিকেএসপিতে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

‎আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‎‘মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, সাভার, ঢাকা’ বরাবর ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।

আবেদন ফি: ‎আবেদন ফি বাবদ ৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার উত্তরা ব্যাংকের যে কোনো শাখা থেকে মহাপরিচালক, বিকেএসপি বরাবর পাঠাতে হবে। টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে।

‎আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুন ২০২৫

‎আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত-

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এনজে