Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৯

রাজবাড়ী জেলা সদর হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: জেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৫ জন। এ নিয়ে চলতি বছরে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৫ জন রোগীর মধ্যে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ৮ জন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছর রাজবাড়ী সদর হাসপাতালে ৫২ জন এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের বেশিরভাগ রোগী চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসেন। গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বাড়ির আশপাশে, ছাদে, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। জ্বর হলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। বিশেষ করে ডেঙ্গু বা অন্য কোনো সংক্রমণের আশঙ্কা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজের মতো করে ওষুধ না খেয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর