Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৪:১১

নিহত পাপ্পু মিয়া ও তানজিদ।

নেত্রকোনা: জেলার হাওর অঞ্চল মোহনগঞ্জ উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) সকালে উপজেলার পেরিরচর বিল থেকে তাদের মরদেহ উদ্ধারকরেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।

নিহত দুজন হলেন- মোহনগঞ্জ উপজেলার পেরিরচর গ্রামের লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) ও মজিবুর রহমের ছেলে তানজিদ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার দুপুরে পাপ্পু ও তানজিদ একসঙ্গে গ্ৰামের পাশের পেরিরচর বিলে মাছ ধরতে বিলে যায়। এরপর তারা নিখোঁজ হয়ে যায়।পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর সকালে বিলের পাশে একটি গাছের নিচে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন,’শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে, এই দুইজন বজ্রপাতে মারা গেছেন।

সারাবাংলা/এসডব্লিউ