Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বনরক্ষীদের ওপর হামলা বরদাশত নয়: পরিবেশ সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৫:১৫ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৬:৪৮

হাসপাতালে আহত বন বিভাগের বিট অফিসারকে দেখতে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

ঢাকা: বনের জমি রক্ষা করতে গিয়ে হামলার শিকার হওয়া বন কর্মকর্তাদের ওপর হামলাকে “ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

তিনি বলেন, বনের জমি দখল করতে চাওয়া এক শ্রেণির দুর্বৃত্তচক্র মাঠপর্যায়ের বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। যারা দেশের পরিবেশ রক্ষায় কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকালের দায়িত্ব।

শনিবার (১৭ মে) সকালে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বন বিভাগের বিট অফিসার মহিদুর রহমানকে দেখতে গিয়ে সচিব এসব কথা বলেন।

সচিব আইনশৃঙ্খলা বাহিনীকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি আহত কর্মকর্তার চিকিৎসার খোঁজ নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন) শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্তবার সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের সাভার সাব-বিটের জমি জবরদখলের চেষ্টা প্রতিহত করতে গেলে বিট কর্মকর্তা মহিদুর রহমান জয়সহ পাঁচজন বনকর্মী দুর্বৃত্তদের হামলায় আহত হন। মহিদুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

সারাবাংলা/এফএন/ইআ