Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অবৈধভাবে পুশইন করা নাগরিকদের যাচাই-বাছাই শেষে ফেরত পাঠানো হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৬:৩৪ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৯:১২

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৃতীয় ভাসমান বিওপির উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাতক্ষীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেসব ভারতীয় নাগরিককে অবৈধভাবে পুশইন করে বাংলাদেশ পাঠানো হয়েছে তাদেরকে যাচাই-বাছাই শেষে অবশ্যই ফেরত পাঠানো হবে।

শনিবার (১৭ মে) সুন্দরবনের বয়াসিং চ্যানেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৃতীয় ভাসমান বিওপির উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদেরকে এ কথা জানান।

বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে নাগরিক পুশইনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা। এ বিষয়ে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, সম্প্রতি ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিকবার অবৈধভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসার পর ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে কূটনৈতিক চ্যানেলে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারত যেন এই ধরনের পুশইনের পুনরাবৃত্তি করতে না পারে, সে জন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে, যাতে কোনোভাবে এ ধরনের অবৈধ অনুপ্রবেশ সহজ না হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনসহ আরও অনেকে।

সারাবাংলা/এমপি