Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হলো নুসরাত ফারিয়াকে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ০১:২৪ | আপডেট: ১৯ মে ২০২৫ ১০:২৫

নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় করা একটি হত্যাচেষ্টার মামলা গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (১৮ মে) রাতে ফারিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানায় করা ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, এদিন সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়। এর পর রাতে তাকে গ্রেফতার দেখানো হলো।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।

এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো