Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শনির আখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি, ব্যবসায়ী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শনিরআখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে আসলাম খান (৩৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শনির আখড়া জিয়া সরণি রোডে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আসলাম খানের চাচাতো ভাই মো. মিরাজ খান জানান, তাদের বাসা শনির আখড়া এলাকায়। জিয়া সরণি রোডে আসলাম খানের ক্রোকারিজের ব্যবসা রয়েছে। রাতে দোকানের ভেতর এক কাস্টমারের সঙ্গে কথা বলছিলেন। এ সময় এক ব্যক্তি দোকানে ঢুকে আসলাম খানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি গিয়ে তার বাম হাত ও ডান গালে বিদ্ধ হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। কিন্তু কেন তাকে গুলি করা হয়েছে তা জানাতে পারেনি স্বজনরা। তবে গুলি করে পালিয়ে যাওর সময় ওই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

কদমতলি থানার ওসি (তদন্ত) সজিব কুমার বাড়ৈই বলেন, ‘জিয়া সরণি এলাকায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। গুলি ও অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর