Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাপান স্বেচ্ছাসেবক দলের আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৩:০০

স্বেচ্ছাসেবক দল জাপান শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত।

ঢাকা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাপান শাখার উদ্যোগে ‘তারুণ্যের অধিকার আদায়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা’ শীর্ষক আলোচনা সভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) বিকেলে জাপানের টোকিওর ওজি হকতপিয়া হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী।

স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে ও আসলাম ফকির লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম হোসেন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান জাহিন, জাপান স্বেচ্ছাসেবক দলের মো. মোস্তাফিজুর রহমান জনি, সাজ্জাদ শাহরিয়ার, ওমর ফারুক রিপন, টুটুল ইব্রাহিম, ফরহাদ প্রিন্স চৌধুরী, নয়ন খান, আরমান ভুইয়া, সোহাগ হোসেন, আনোয়ার হোসেন রনি, নাহিদ কামাল, জোবায়ের সানী, নাজিম উদ্দিন, নাফিস বাবু, মারুফ হোসেন, এসআই জুয়েল, সাদ্দাম রাজ, আশিক, নুর খান, তরিকুল ইসলাম তরু, ফারুক ওমর, মো. আশিকুর রহমান, মোঃমনিরুজ্জামান, লিটন মাহমুদ, মাহবুব সরকার, ইয়াসিন সরকার, মিজানুর রাহমান শাকিল, তামিম ইসলাম, রুবেল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি আলমগীর মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, জাপান বিএনপির উপদেষ্টা কাজী এনামুল হক, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সালাহউদ্দিন, দপ্তর সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মো. হোসেন হায়দার।

আলোচনা সভায় বক্তারা অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ