Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আইন অঙ্গনের সর্বক্ষেত্রে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিচরণ ছিল’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ২০:২৩ | আপডেট: ১৯ মে ২০২৫ ২১:৫৫

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্মরণে দোয়া ও আলোচনা সভা

ঢাকা: আইন অঙ্গনের সর্বক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিচরণ ছিল বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম।

সোমবার (১৯ মে) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিচারপতি জিয়াউল বলেন, সাংবিধানিক আইন, ব্যাংকিং আইন, বাণিজ্যিক আইন, টেলিকম আইন, আন্তর্জাতিক অপরাধ আইনসহ সব ক্ষেত্রেই বিচরণ ছিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের। বেঞ্চে বসেও দেখেছি। তার বক্তব্যগেুলো অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ ছিল। যদি তার কৃতকর্ম বা আদর্শকে আমাদের মাঝে প্রতিফলন ঘটনাতে পারি, তাহলেই সবকিছু সাফল্য লাভ করবে। আমাদের এ আলোচনাও সার্থক হবে। নয়তো কোনো মূল্য থাকবে না।

বিজ্ঞাপন

ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবু তারিক, বিচারপতি ইমদাদুল হক আজাদ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল, ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জুনিয়র ব্যারিস্টার বেলায়েত হোসেন, মোহাম্মদ হোসেন, শিশির মনির, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দুই ছেলে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক প্রমুখ।

সারাবাংলা/আরএম/এসআর