Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্ষমা চাইলেন বিএনপি নেতা ইশরাক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ২১:৩৫ | আপডেট: ২০ মে ২০২৫ ০০:০১

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ঢাকা: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে একজন বিতর্কিত অভিনেতার সঙ্গে ছবি তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টা ১১মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে ক্ষমা চান তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘শুক্রবার (১৬ মে) একটি স্বনামধন্য প্রথমসারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্যে যোগ দেই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এই বিষয়গুলো কিছুই জানা ছিল না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।’

ইশরাক হোসেনের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া।

বিএনপির এই নেতা বলেন, ‘২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেনসিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি।’

উল্লেখ্য, এবার বাইফা অ্যাওয়ার্ডসে ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা বিভাগে তুফান সিনেমায় অভিনয় এবং চরকির লাস্ট ডিফেন্ডারস অব মনোগামীতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ওটিটি) পুরস্কার জিতেছেন চঞ্চল।

সারাবাংলা/এমএইচ/এইচআই