Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডোমারে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ০০:০০ | আপডেট: ২০ মে ২০২৫ ১৬:১৩

ডোমারে সড়ক দুর্ঘটনা।

নীলফামারী: নীলফামারীর ডোমারে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী প্রমোথ কুমার সেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় ডোমার থানাধীন পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইনুলের মোড় থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রমোথ কুমার সেন (৫০) ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার মৃত লক্ষ্মণ মোহন সেনের ছেলে। আহত হন—ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৮) এবং দিনাজপুর থেকে আগত যাত্রী মৃত কাইছার আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৩)। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপালে রেফার্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে ধান কেটে পালা করে রেখেছিলেন স্থানীয় কৃষকরা। এমন অবস্থায় ডিমলা থেকে বোড়াগাড়ীগামী একটি পাথরভর্তি ট্রাক ধানের পালার নিকটবর্তী হলে এবং বিপরীত দিক থেকে ডিমলামুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুতগতিতে পাশ কাটাতে গেলে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে অটোরিকশার দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশারচালক ও যাত্রীরা মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রমোথ কুমার মৃত্যুবরণ করেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। বাকি আইনগত বিষয় প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এইচআই