Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেয়র হানিফ ফ্লাইওভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৪:৩৫ | আপডেট: ২০ মে ২০২৫ ১৬:১৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি অরিয়ন গ্রুপের বিদ্যুৎমিস্ত্রী ছিলেন।

মঙ্গলবার (২০মে) সকাল সাড়ে ১০টার দিকে নিমতলির হানিফ ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মোজাম্মেলের সহকর্মী আতিকুজ্জামান ও কোরবান আলী জানান, মোজাম্মেলের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। বাবার নাম আব্দুর কাদের খান। তারা অরিয়ন গ্রুপে কাজ করেন।

সকালে নিমতলি এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে পিলারের সঙ্গে মই পেতে সেটিতে ওঠে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন মোজাম্মেল৷ এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ