Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে যাত্রীবাহি বাস খাদে, আহত ২০

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৪:৫৯

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উলটে যায় বাসটি।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উলটে যায়। এ সময় বাসে থাকা অন্তত প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। এ সময় মহাসড়ক জুড়ে প্রায় ঘণ্টাব্যাপী দুই কিলোমিটার যানজট থাকার পরে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করেছে।

আহতরা হলেন-পটুয়াখালীর আব্দুর রশিদের ছেলে মো: সজিব (২৫), আমতলী বরগুনার পূর্বটিলা গ্রামের মো: রনির স্ত্রী সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার আটুয়া গ্রামের আলকাজ কাজীর ছেলে মিরাজ কাজী (৩২), গোপালগঞ্জ কাশিয়ানী চরঘাট গ্রামের মোশাররফ শেখের মেয়ে খাদিজা আক্তার (২৩)। এছাড়াও বাসের হেলপার (অজ্ঞাত) সহ আরও ১৬ জন নারী পুরুষ আহত হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানায়, ঢাকা থেকে বরিশালগামী ইকরা পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৪০-৪৫ জন যাত্রীর মধ্যে ২০/২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে দুর্ঘটনায় কেউ মারা যায়নি। মহসড়কটিতে ফোরলেনের কাজ চলমান থাকা ও যাত্রীসহ বাসটির উদ্ধার কাজ চলাকালে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/এসডব্লিউ