Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে কৃষক লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ২০ মে ২০২৫ ১৭:১৭

ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. ইলিয়াস মোল্লা মিঠু

রাজবাড়ী: রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. ইলিয়াস মোল্লা মিঠুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) ভোরে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের বড় নুরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইলিয়াস মোল্লা মিঠু বড় নুরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে। সে শহীদওহাবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরতদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ হয়। তাদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে গুলি ছুড়া হয়। মারপিটে ও ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইন সহ আরও অনেকে গুলিবিদ্ধ ও আহত হন।

বিজ্ঞাপন

পরে এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে এজাহারনামীয় ১৪ জন আসামি ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে সদর থানায় গত ২ সেপ্টেম্বর মামলা দায়ের করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ইউনিয়ন কৃষক লীগ নেতা মিঠুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই