Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি, মারা গেছে ৩টি গরুও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ২৩:৩০ | আপডেট: ২১ মে ২০২৫ ১০:০৫

বজ্রপাত। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় তিনটি গরুও মারা গেছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- চাঁপাইনবাববগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকার মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫), সুন্দরপুর নয়ালাভাঙ্গা এলাকার মৃত বিশু হাজীর ছেলে তাজবুল ইসলাম (৪৭) ও বহরম হঠাৎপাড়া এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানকাটার সময় বজ্রপাতে আহত হন খাইরুল ইসলাম। তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে মাঠে গরু আনতে গিয়ে মারা যান তাজবুল ইসলাম। এ সময় ওই মাঠে থাকা তিনটি গরুও মারা যায়। অন্যদিকে ৪ নম্বর বাঁধ এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান জালাল উদ্দিন।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, বজ্রপাতে নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম