Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ট্রেন থেকে ৪০ লাখ টাকার কোকেন উদ্ধার

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ০০:১২

ট্রেন থেকে প্রায় ৪০ লাখ টাকার কোকেন উদ্ধার। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলায় ট্রেন থেকে প্রায় ৪০ লাখ টাকার কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

মঙ্গলবার (২০ মে) রাত ১০ টার দিকে মিরপুর রেলওয়ে ষ্টেশনে চিলাহাটী হতে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এ কোকেন উদ্ধার করা হয়। ৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রেলওয়ে স্টেশনে রকেট মেইল নামের ট্রেনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের দাম আনুমানিক ৪০ লাখ টাকা।

বিজ্ঞাপন

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরির কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সারাবাংলা/পিটিএম