Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১২:৪৪ | আপডেট: ২১ মে ২০২৫ ১৪:৩৭

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি।

ঢাকা: ‎নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

‎বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়।

‎বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন, এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।

‎এদিকে, এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড।

‎সেখানে পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, র‌্যাব ও সেনাসদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।

‎এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে জরুরি এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এমপি