Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৮:৪০ | আপডেট: ২১ মে ২০২৫ ১৮:৪৯

প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারী সদরের চাপরা শরনজানি ইউনিয়নের ইটাপির এলাকার একই পরিবারের তিনজন বিদুৎপৃষ্টের ঘটনায় দুজন নিহত হয়েছেন। অপর এক জনের অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার (২১ মে ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শরনজানি ইউনিয়নের ইটাপির এলাকার সোলায়মান হুসাইন (৭৫), তার ছেলের বউ শাবানা (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন সোলায়মান হুসাইনের স্ত্রী ওয়াতুননেসা (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতঘরে বাশের খুঁটি লাগাতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন সোলাইমান। এ সময় তার স্ত্রী ও ছেলের বউ এগিয়ে গেলে তারাও বিদ্যুতাতিয় হন। এ সময় ঘটনাস্থলেই সোলায়মান ও শাবানা নিহত হন। গুরুতর অবস্থায় ওয়াতুননেসাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

সারাবাংলা/এমপি