Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপির শিক্ষা ও গবেষণা সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ০৮:২৯ | আপডেট: ২২ মে ২০২৫ ১০:০৭

জাতীয় নাগরিক পার্টি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপ) তাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শিক্ষা ও গবেষণা সেল গঠন করেছে। দলটির সভাপতি মো. নাইম ইসলাম ও সদস্য সচিব জনাব আতিকুজ্জামান হোসেনের অনুমোদনে নতুন এ সেলের তালিকা প্রকাশ করা হয়।

বুধবার (২১ মে) মধ্যরাতে যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিকদার সই এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে, সেলটির সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-সম্পাদক হয়েছেন মাহবুব আলম। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ রিয়াজ মিয়া, সাদিয়া ফারজানা দিনা, মো. মেসবাহ কামাল, খায়রুল কবির, নাজমুন হাসান সোহাগ, মো. শফিক আলী, তানহা শান্ত, ইফতেখারুল ইসলাম, হাছিব আর রহমান ও সুনতান মুহাম্মদ জাকারিয়া।

বিজ্ঞাপন

এ ঘোষণার মাধ্যমে এনসিপি একটি জ্ঞানভিত্তিক, গবেষণামুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সারাবাংলা/এফএন/ইআ